


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার রাজ্য কমিটির বৈঠকের শেষদিনে আরও ছ’জন তরুণকে কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য করা হল। নতুনরা হলেন এসএফআই রাজ্য সম্পাদক ও সভাপতি যথাক্রমে দেবাঞ্জন দে ও প্রণয় কার্যী, ডিওয়াইএফআইয়ের রাজ্য সভাপতি অয়নাংশু সরকার, উত্তরবঙ্গের আশা ছেত্রী, ক্রিয়েটিভ টিমের ধ্রুবজ্যোতি চক্রবর্তী ও ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সম্পাদক হিমঘ্নরাজ ভট্টাচার্য। তরুণদের রাজ্য কমিটিতে জায়গা দেওয়া হলেও ভোটে কিংবা আন্দোলনে ঝাঁঝ বাড়ছে না সিপিএমের। দলের অভ্যন্তরেই এই প্রশ্ন তুলছে একাংশ।