


মধ্যপ্রদেশ, ১৯ সেপ্টেম্বর: আগর মালবায় ভয়াবহ পথ দুর্ঘটনা। মর্মান্তিক পরিণতি। মধ্যপ্রদেশের নলখেড়া শহরের বগলামুখী মন্দিরের কাছে এই দুর্ঘটনায় প্রাণ হারালেন ৮ জন। সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। এবং মৃতদের মধ্যে ৩ জন শিশু ও ২ জন মহিলা রয়েছেন। পুণ্যার্থীরা সকলেই ওডিশা থেকে বগলামুখী মন্দিরে এসেছিলেন। আর গাড়ির চালক ছিলেন স্থানীয় বাসিন্দা।
স্থানীয় সূত্রের খবর, এদিন তাঁরা উজ্জয়িনী থেকে বগলামুখী মন্দিরে যাওয়ার জন্য গাড়িটি ভাড়া করেছিলেন। মন্দিরের কাছেই বৃষ্টির জমা জলে পুণ্যার্থীদের গাড়িটি পড়ে যায় এবং দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়।
পুণ্যার্থীদের দেহ উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এবং কীভাবে এই দুর্ঘটনা ঘটল? তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা গিয়েছে।