


সম্প্রতি জ্ঞানমঞ্চে আয়োজিত হল ‘উত্তরণ’ শীর্ষক এক অপূর্ব উপস্থাপনা। ‘মালশ্রী’ সংস্থার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বেশ কয়েকটি নৃত্যনাট্যের সাক্ষী থাকলেন দর্শক। ছিল সাবেরি ওড়িশি ডান্স স্কুলের উপস্থাপনা ‘সূর্যদেব- দ্য সান গড’, সাহানা ডান্স ট্রুপের ‘মেঘমল্লার’, আয়োজক সংস্থা মালশ্রীর ‘দেবতার গ্রাস’, কোহিনূর ডান্স অ্যাকাডেমির ‘দ্রোহী’। নন্দিনী ঘোষালের কোরিওগ্রাফিতে ‘সূর্যদেব- দ্য সান গড’-এ সমসাময়িক ভাবনা ও আদি সৃষ্টির প্রজ্ঞার এক সংমিশ্রণ উঠে এসেছে। এরপর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘মেঘমল্লার’ অবলম্বনে নৃত্যনাট্যটি শুভ-অশুভের চিরন্তন দ্বন্দ্বকে তুলে ধরে মঞ্চে। এছাড়াও বাকি প্রযোজনাগুলিও অত্যন্ত মনোগ্রাহী।