


• প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান। জীবনে তৃতীয়বার। সদ্য এই জল্পনায় সরগরম হয়েছিল বলিপাড়া। অবশেষে তাতে সিলমোহর দিলেন অভিনেতা নিজেই। আগামী ৫ জুলাই গৌরীর সঙ্গে আইনি বিয়ে সারবেন আমির। সদ্য সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘হ্যাঁ, খবরটি সত্যি। তারিখটি ৫ জুলাই।’
জানা গিয়েছে, ইতিমধ্যে দুই পরিবারের তরফে আয়োজন শুরু হয়েছে। পরিবারের সদস্যরা, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনদের নিয়ে অত্যন্ত সাদামাটাভাবে সমগ্র আয়োজন সারতে চাইছেন আমির ও গৌরী। কোনো জাঁকজমক নয়, সাধারণভাবেই হবে অনুষ্ঠান। সূত্রের খবর, ইতিমধ্যে শাহরুখ খান, আমির খান সহ বলিউডের নামজাদা তারকাদের কাছে নিমন্ত্রণ পৌঁছেছে। আর কারা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকেন, তা নিয়ে চর্চা বলিউডে।