


নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: অভয়া কাণ্ডে জামিন পেলেন নির্মল ঘোষ। আজ, মেবার দীর্ঘ সওয়াল জবাবের পর বারাকপুর আদালতের এসিজেএম তাঁর জামিন মঞ্জুর করেন। তবে তাঁর বিরুদ্ধে লটারি কাণ্ড এবং তোলাবাজির যে অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে আপাতত তাঁকে জেলেই থাকতে হবে। পুলিশি হেফাজতের মেয়াদ শেষে এদিন বারাকপুর আদালতে পেশ করা হয়েছিল নির্মল ঘোষকে। অন্য একটি অস্ত্র বিস্ফোরক আইনে তাঁর গ্রেপ্তারি দেখানো হয়েছিল। আজ ফের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছিল। কিন্তু বিচারক তা নস্যাৎ করে দেন। এরপর তিনি তাঁকে জামিন দেন। সেই সঙ্গে অপর অভিযুক্ত সঞ্জীব মুখোপাধ্যায়ের তদন্তকারী অফিসারকেও ভর্ৎসনা করেছেন বিচারক। তিনি সঞ্জীব মুখোপাধ্যায়কে পুলিশি হেফাজতে নিতে চেয়েছিলেন। এদিন তাকেও জামিন দেন বিচারক।