


দুবাই: আইসিসি টি-২০ র্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন অভিষেক শর্মা। দু’নম্বরে রয়েছেন ঈশান কিষান। অভিষেকের (৮৭৫ পয়েন্ট) থেকে মাত্র চার পয়েন্ট পিছনে রয়েছেন তিনি (৮৭১ পয়েন্ট)। এছাড়া প্রথম দশে জায়গা পেয়েছেন আরও দুই ভারতীয় ব্যাটার। তিলক ভার্মা (৭৪২ পয়েন্ট) আছেন ষষ্ঠ স্থানে। আর সাত নম্বরে ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন সূর্যকুমার যাদব (৭২২ পয়েন্ট)। এছাড়া বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে সঞ্জু স্যামসন উঠে এসেছেন ২০ নম্বর স্থানে। বোলারদের তালিকায় সেরা দশে রয়েছেন ভারতের বরুণ চক্রবর্তী (৭৪০ পয়েন্ট) ও যশপ্রীত বুমরাহ (৭০২ পয়েন্ট)। যথাক্রমে দ্বিতীয় ও পঞ্চম স্থানে আছেন তাঁরা। শীর্ষে আফগানিস্তানের রশিদ খান।