


জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে শনিবারও উত্তাল হয়ে উঠল রাজধানী দিল্লির রাজপথ। এদিন শহরের প্যাটেল চক থেকে মিছিল করে যন্তরমন্তরে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। মাঝপথে গতিরোধ করে পুলিশ। আটক করা হয়েছে অন্তত ১৫০ জনকে। তাঁদের মধ্যে আছেন ছাত্র সংগঠন আইসার সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরা, সমাজকর্মী যোগেন্দ্র যাদব এবং বর্ষীয়ান আইনজীবী প্রশান্ত ভূষণ।