


৬০ কোটি টাকার প্রতারণার মামলায় পাঁচ ঘণ্টা ধরে জেরা করা হল শিল্পা শেট্টির স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। জানা গিয়েছে, জেরায় অভিনেত্রী বিপাশা বসু ও নেহা ধুপিয়ার নাম উল্লেখ করেছেন তিনি। তদন্তকারীদের রাজ জানিয়েছেন, বিপাশা ও নেহাকে পারিশ্রমিক হিসেবে ওই টাকার অংশ দেওয়া হয়েছিল। বিপাশা, নেহার সঙ্গে শিল্পা ও একটি প্রযোজনা সংস্থার অ্যাকাউন্টে ২৫ কোটি টাকার লেনদেন হয়েছে। সূত্রের খবর, সেই প্রমাণও নাকি হাতে পেয়েছেন মুম্বইয়ের আর্থিক অপরাধ দমন শাখার তদন্তকারীরা। আগামী সপ্তাহে ফের রাজকে ডাকা হতে পারে বলে খবর।