


নয়াদিল্লি: মুকেশ আম্বানিকে সরিয়ে ফের দেশের ধনীতম ব্যক্তির তকমা ছিনিয়ে নিলেন শিল্পপতি গৌতম আদানি। বুধবার প্রকাশিত হয়েছে ২০২৬ সালের হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট। তাতে দেখা যাচ্ছে গৌতম আদানি এবং তাঁর পরিবারের মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৯.২২ লক্ষ কোটি টাকা। অন্যদিকে, ১০ শতাংশ কমে মুকেশ আম্বানি ও তাঁর পরিবারের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮.৬৩ লক্ষ কোটি টাকা। অর্থাৎ দুই পরিবারের সম্পদের ব্যবধান ৫৯ হাজার ৪০০ কোটি টাকা। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন লক্ষ্মীনিবাস মিত্তল। তাঁর সম্পদের পরিমাণ ৩.০৩ লক্ষ কোটি ।