


গ্ল্যামারের আড়ালেই রয়েছে বৈষম্য। বলিউড ইন্ডাস্ট্রিতে এ যেন লুকনো বাস্তব। এবার সেই বৈষম্য নিয়েই সরব হলেন অভিনেত্রী কৃতী শ্যানন। শ্যুটিংয়ে নায়িকাদের তুলনায় নায়করা বাড়তি সুযোগ-সুবিধা পান বলে মন্তব্য তাঁর। কৃতী জানিয়েছেন, ‘ছোট ছোট বিষয়ের মাধ্যমেই এই বৈষম্য আরও তীব্র হয়ে ওঠে। পুরুষ অভিনেতা ভালো গাড়ি বা ঘর পান... এটা কেবল গাড়ির বিষয় নয়, বরং এর মাধ্যমেই মেয়েদের ছোট করে দেখানো হয়। আমি চাই সমতা।’ তাঁর সংযোজন, ‘অনেকক্ষেত্রে দেখা যায় শ্যুটিংয়ে অনেক আগে মেয়েদের ডাকা হয়। অথচ ছেলেদের পরে ডাকা হয়। নায়কদের জন্য সকলে অপেক্ষা করেন। এই মানসিকতার বদল হওয়া প্রয়োজন।’ এরপর শাহিদ কাপুরের সঙ্গে ‘তেরে ইশক ম্যায়’ ছবিতে দেখা যাবে।