


মায়ামি: কার্লোস আলকারাজের সময়টা ভালো যাচ্ছে না। মায়ামি ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন স্প্যানিশ তারকা। এদিন আমেরিকার সেবাস্তিয়ান কোর্দার কাছে পরাস্ত হন আলকারাজ। ম্যাচের ফল ৩-৬, ৭-৫ ও ৪-৬। হতাশায় মেজাজ হারাতে দেখা যায় আলকারাজকে। এর আগে ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টেও খেতাব জিততে পারেননি তিনি। শেষ চারের লড়াইয়ে মেদভেদেভের কাছে বশ মানতে হয় আলকারাজকে।