


ছবি, ওটিটি বা আন্তর্জাতিক প্রজেক্ট— সবক্ষেত্রেই সাবলীল অভিনেতা আলি ফজল। শোনা যাচ্ছে, এবার তিনি কাজ করবেন অ্যাকশন ছবিতে। ‘মির্জাপুর’ সিরিজে ‘গুড্ডু পণ্ডিত’ চরিত্রে নজর কেড়েছিলেন আলি। অ্যাকশনের জন্য সেই চরিত্র অত্যন্ত সমাদৃত। মুক্তির অপেক্ষায় ‘মির্জাপুর: দ্য ফিল্ম’ও। সেখানেও অ্যাকশন অবতারে দেখা যাবে অভিনেতাকে। এই আবহে শোনা যাচ্ছে, একটি বিগ বাজেট ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নায়ক। ইতিমধ্যে সে ছবির চিত্রনাট্য চূড়ান্ত। শীঘ্রই শ্যুটিং শুরু হতে পারে বলে খবর। সবকিছু ঠিক থাকলে আগামী বছর মুক্তি পেতে পারে এই ছবিটি।