


• যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম মহিলা কেন্দ্রিক ছবি। আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ অভিনীত ‘আলফা’ ঘিরে ইতিমধ্যে দর্শক মহলে আগ্রহ তুঙ্গে। অ্যাকশন ঘরানার এই ছবিতে একাধিক চমক থাকছে বলে খবর। বিশেষ একটি চরিত্রে থাকবেন হৃতিক রোশন। আলিয়ার মেন্টর হিসেবে থাকবেন অভিনেতা। তবে এখানেই চমক শেষ নয়। শোনা যাচ্ছে, ছবিতে আলিয়া ও শর্বরীর একটি নাচের দৃশ্য থাকবে। চমকপ্রদ সেই নাচের দৃশ্যের শ্যুটের জন্য প্রস্তুতি শুরু করেছেন আলিয়া ও শর্বরী। দীর্ঘক্ষণ ধরে চলছে রিহার্সাল। শীঘ্রই এই নাচের দৃশ্যের শ্যুট করা হবে বলে শোনা যাচ্ছে। শিব রাওয়াল পরিচালিত এই ছবির সিংহভাগ শ্যুটিং শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছর বড়দিনের মরশুমে মুক্তি পাবে ছবিটি। আলিয়া ও শর্বরী ছাড়াও ছবিতে থাকছেন অনিল কাপুর, ববি দেওল।