


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার বিধায়ক পদে শপথ নিলেন কালীগঞ্জ উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। তাঁকে শপথবাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, মলয় ঘটক ও প্রদীপ মজুমদার এবং মুখ্য সচেতক নির্মল ঘোষ, উপ মুখ্যসচেতক দেবাশিস কুমার ও অন্য বিধায়করা উপস্থিত ছিলেন। আলিফার প্রয়াত পিতা নাসিরুদ্দিন আহমেদের সামাজিক অবদানের কথা স্মরণ করেন সকলে। বাবার দেখানো পথে এগিয়ে অসমাপ্ত কাজ আলিফা সম্পন্ন করবেন বলে আশা প্রকাশ করেন বর্ষীয়ান নেতারা। আলিফা বলেন, ‘এলাকার সকলের পাশে থেকে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া আমার কর্তব্য।’ নিজস্ব চিত্র