


আগামী বুধবার বিধায়ক পদে শপথ নেবেন নদীয়ার কালীগঞ্জ বিধানসভা আসনে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। ওইদিন দুপুর ৩টের সময়ে রাজ্য বিধানসভায় তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান রয়েছে। জয়ী তৃণমূল প্রার্থী আলিফাকে শপথ বাক্য পাঠ করাবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে রাজভবনের তরফে এসেছে সম্মতি।