


সংবাদদাতা, উলুবেড়িয়া: চিকিৎসার গাফিলতিতে এক শিশুর মৃত্যু হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠল উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজের বিরুদ্ধে। বুধবার রাতের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতালে। হাসপাতালের মহিলা শল্য চিকিৎসা বিভাগে ভাঙচুর চালানোর অভিযোগে ওঠে মৃত শিশুর পরিবারের লোকজনদের বিরুদ্ধে। পরে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।