


দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সদ্য সমাজমাধ্যমে এই সুখবর দিয়েছেন অভিনেত্রী। এই মুহূর্তে নায়িকার হাতে দু’টি কাজ রয়েছে। প্রথম, ‘কিং’। দ্বিতীয়, অল্লু অর্জুন অভিনীত ‘রাকা’। প্রথম ছবির শ্যুটিং অনেকখানি গুটিয়ে নিলেও ‘রাকা’র বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্য বাকি। ফলে এই পরিস্থিতিতে বারবার হায়দরাবাদ ও মুম্বই যাতায়াত করা অভিনেত্রীর পক্ষে সম্ভব নয়। কারণে মুম্বইয়েই শ্যুটিংয়ের পরিকল্পনা করেছেন ছবির নায়ক অল্লু অর্জুন। সূত্রের খবর, শীঘ্রই মুম্বই শিফ্ট করছেন তিনি। গোটা টিমও আসবে তাঁর সঙ্গে। দীপিকা ও অল্লুর বেশ কয়েকটি দৃশ্যের শ্যুটিং হবে মুম্বইয়ে। তারপর বাকি কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করা হতে পারে হায়দরাবাদে।