


• তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তা নিয়ে বিস্তর ক্ষোভপ্রকাশ করলেন অমিতাভ বচ্চন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ব্লগ পোস্ট থেকে জল্পনা ছড়িয়েছিল, অমিতাভ অবসর নিতে চলেছেন শীঘ্রই। যদিও নিজের পোস্টে তিনি তা বোঝাতে চাননি, দাবি তাঁর। পাশাপাশি তাঁর মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করার জন্য সমাজমাধ্যম ও সংবাদমাধ্যমের তীব্র সমালোচনা করেছেন অমিতাভ। তাঁর কথায়, ‘দিনের কাজ শেষ করে ঘুমাতে যাওয়ার কথা বলেছিলাম। অভিনয় জীবন থেকে অবসর নেওয়ার কথা কখনোই বলিনি। সেটাকে এমনভাবে ব্যাখ্যা করার কী অর্থ আমার জানা নেই।’ উল্লেখ্য, অমিতাভ অভিনীত ‘কল্কি: ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েল মুক্তির অপেক্ষায়।