


ফের বিয়ে করলেন পরিচালক অনুরাগ কাশ্যপের কন্যা আলিয়া কাশ্যপ। গত বছর দীর্ঘদিনের প্রেমিক শেন গ্রেগোয়ারের সঙ্গে বিয়ে সেরেছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আলিয়া। ধুমধাম করে হিন্দু সংস্কৃতি মেনে যাবতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এবার খ্রিস্টান রীতি মেনে বিয়ে করলেন আলিয়া ও শেন। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে অনুরাগ-কন্যা লিখেছেন, ‘দ্বিতীয় বিয়ে’। উল্লেখ্য, ২০২৩ সালে বাবা-মায়ের উপস্থিতিতেই শেনের সঙ্গে বাগদান সেরেছিলেন আলিয়া। তারপর গত বছর ডিসেম্বর মাসে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। গায়ে হলুদ থেকে সাত পাকে বাঁধা... সব নিয়ম পালন করা হয়েছিল। এবারও নিয়ম পালনে কোনও খামতি ছিল না আলিয়ার। সোমবার সাদা গাউনে সেজে শেনের সঙ্গে আংটি বদল করলেন তিনি।