


নয়াদিল্লি: পলিমার নোট নিয়ে আরও একধাপ এগল রিজার্ভ ব্যাংক। আগামী বছর থেকেই প্লাস্টিক বা পলিমারে তৈরি ১০ ও ২০ টাকার নোট আনতে উদ্যোগী হয়েছে রিজার্ভ ব্যাংক কর্তৃপক্ষ। পরীক্ষামূলক ব্যবহারের জন্য ১০ ও ২০ টাকার মোট ২০০ কোটি নোট বাজারে আনতে কেন্দ্রকে প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবে সিলমোহর দিয়েছে অর্থমন্ত্রক। সোমবার লোকসভায় লিখিত প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী। ২০২৭ সাল থেকে ভারতের বাজারে প্লাস্টিক বা পলিমারে তৈরি ১০ ও ২০ টাকার নোট আসতে চলেছে। ইতিমধ্যে এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল পেতে গ্লোবাল টেন্ডারও ডাকা হয়েছে। জানা গিয়েছে, পরীক্ষামূলকভাবে ১০ ও ২০ টাকার নোট চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাতে সাফল্য মিললে আগামী বছর থেকেই ৫০, ১০০ ও ৫০০ টাকার নোট তৈরিতেও পলিমার বা প্লাস্টিকের ব্যবহার করা হবে।