


দাম্পত্য জীবনের চার বছর। বরফের মাঝে বিবাহবার্ষিকী উদযাপন করলেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। বিশেষ মুহূর্তের একগুচ্ছ ছবি সমাজমাধ্যমে শেয়ার করেছেন নায়িকা। ২০২২ সালে ১৪ এপ্রিল গাঁটছড়া বেঁধেছিলেন দুই তারকা। প্রতি বছর বিবাহবার্ষিকীতে বেড়াতে যাওয়া তাঁদের রুটিন। এবার তাঁরা গিয়েছেন বরফের দেশে। ‘স্কি’ থেকে শুরু করে ক্যান্ডেললাইট ডিনার... নানা মুহূর্ত কাটিয়েছেন দম্পতি। বিশেষ দিনে সমাজমাধ্যমে কলম ধরেছেন আলিয়া, ‘একসঙ্গে চলার মাঝে আমরা নিজেদের একটা সুন্দর জীবন গড়ে তুলেছি।’ সঙ্গে ‘হাইওয়ে’ সিনেমার গান— ‘তু সাথ হ্যায় তো...’। মা-বাবার সঙ্গে এই সফরে গিয়েছিল খুদে রাহাও। ভ্রমণ সেরেই শ্যুটিং ফ্লোরে ফিরবেন রণবীর ও আলিয়া। সূত্রের খবর, ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির কয়েকটি দৃশ্যের শ্যুটিং বাকি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে