


• সোমবার বারাণসীর গঙ্গার ঘাটে আশা ভোঁসলের অস্থি বিসর্জন দিলেন পরিবারের সদস্যরা। উপস্থিত ছিলেন গায়িকার পুত্র আনন্দ ভোঁসলে ও নাতনি জনাই ভোঁসলে। গত ১২ এপ্রিল শেষ নিশ্বাস ত্যাগ করেন আশা। মাল্টি অর্গান ফেলিওরের কারণে মৃত্যু হয়েছিল শিল্পীর। তারপরের দিন অর্থাৎ ১৩ এপ্রিল শিবাজি পার্ক মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এক সপ্তাহ পর আশার অস্থি বিসর্জন হল। পরিবার সূত্রে জানা গিয়েছে, বারাণসীর গঙ্গার ঘাটে যেন তাঁর অস্থি বিসর্জন দেওয়া হয়। এই ইচ্ছা প্রিয়জনদের কাছে প্রকাশ করেছিলেন গায়িকা। আশার শেষ ইচ্ছা পালনের জন্যই তাঁর অস্থি বারাণসীর গঙ্গার ঘাটে বিসর্জন দেওয়া হয়।