


১৭ জুলাই, বাগদাদ: ইরাকের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড। যারফলে জীবন্ত দগ্ধ হয়েছেন কমপক্ষে ৫০ জন। এছাড়াও, জখমের সংখ্যা বহু।
ইরাকের আল-কুতের একটি সুপারমার্কেটে এই অগ্নিকাণ্ডের একাধিক ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিল্ডিংয়ের একটি বড় অংশে আগুন লেগেছে এবং ক্রমাগত ধোঁয়া বার হচ্ছে। তবে ভিডিও-র সত্যতা যাচাই করেনি বর্তমান।
ইরাকি সংবাদমাধ্যম সূত্রে খবর, মল-এর ঠিক কোন জায়গা আগুনের উৎস তা এখনও জানা যায়নি। আগুন লাগার কারণও এখন পর্যন্ত স্পষ্ট নয়। ইরাকের ওয়াসিত প্রদেশের গভর্নর জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই অগ্নিকাণ্ডের তদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ করা হবে।