


বক্স অফিসে দুর্দান্ত ফল করেছে রণবীর সিং, অক্ষয় খান্না অভিনীত ‘ধুরন্ধর’। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও তুখোড় পারফরম্যান্স এই ছবির। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে নিষিদ্ধ করা হয়েছে ছবিটিকে। এবার সেখানে ছবি মুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হয়েছে ‘দ্য ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন’। বলিউড সংগঠনের তরফে মধ্যপ্রাচ্যে এই ছবি মুক্তি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখা হয়েছে। তাঁর হস্তক্ষেপের দাবিও জানানো হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, ‘এভাবে একতরফা কোনও সিনেমাকে নিষিদ্ধ করলে শিল্পের কণ্ঠরোধ হচ্ছে। ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পরেই সিনেমাহলে মুক্তি দেওয়া হয়েছে। এই সমস্যা সমাধানের জন্য আমরা আপনার দ্বারস্থ হয়েছি।’ উল্লেখ্য, ইতিমধ্যে ১২০০ কোটি টাকা বক্স অফিসে আয় করেছে ছবিটি।