


নয়াদিল্লি: ইউএস ওপেন সুপার ৩০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে দুরন্ত পারফরম্যান্স ভারতীয় শাটলারদের। পুরুষদের সিঙ্গলস ফাইনালে পৌঁছে গেলেন আয়ুষ শেট্টি। শীর্ষ বাছাই চীনা তাইপের চৌ তিয়েনকে হারিয়ে চমক দেন ২০ বছর বয়সি। এই ম্যাচের ফল ২১-২৩, ২১-১৫, ২১-১৪।
অন্যদিকে, মহিলাদের খেতাবি লড়াইয়ের আগে তানভি শর্মাকে নিয়ে প্রত্যাশা তুঙ্গে। ১৬ বছর বয়সির পারফরম্যান্সে বিশেষজ্ঞরা মুগ্ধ। সপ্তম বাছাই ইউক্রেনের পলিনা পাত্তা পাননি ভারতীয় শাটলারের সামনে। ম্যাচের ফল ২১-১৪, ২১-১৬। এই নিয়ে কেরিয়ারে দ্বিতীয়বার পলিনা হার মানেন তানভির কাছে। স্বভাবতই বাড়তি আত্মবিশ্বাসী তানভি। প্রতিভাবান ভারতীয় শাটলার আগাগোড়া দাপট দেখিয়েছেন।