


বাবলা সরকার হত্যাকাণ্ডের চার্জশিট গঠন ও মূল চক্রীদের শাস্তির দাবিতে পথে নামলেন মালদহবাসীদের একাংশ। আজ, মঙ্গলবার মালদহ জেলা আদালতের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন শহরের ২২ এবং ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, আড়াই মাস আগে দুষ্কৃতীদের গুলিতে খুন হন মালদহের দাপুটে তৃণমূল নেতা বাবলা সরকার। এই ঘটনায় পুলিস কয়েকজনকে গ্রেপ্তার করলেও এখনও চার্জশিট গঠন হয়নি। অবিলম্বে চার্জশিট গঠন করতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডের মূল চক্রীদের ফাঁসির ব্যবস্থাও করতে হবে।