


বহরমপুরে সিপিএম পার্টি অফিসের সামনে বজরং দলের সভা ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই সভা থেকে দলের নেতাকর্মীদের গালিগালাজ করা হয় বলে অভিযোগ উঠেছে। এনিয়ে বহরমপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লা। তিনি আরও দাবি করেন, পার্টি অফিস আক্রমণের মতো বড় কিছু ঘটানোর পরিকল্পনা ছিল বজরং দলের।