


ঢাকা: দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে দুপুর দু’টো থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। ক্ষমতাসীন বিএনপির প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়েত ইসলামির নেতৃত্বাধীন ১১ দলের জোটের প্রার্থী তথা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমেদ। গত ১৬ আগস্ট দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই প্রবল বলে মনে করা হচ্ছে।