


মাদ্রিদ: লা লিগায় দুরন্ত ছন্দে বার্সেলোনা। শনিবার ঘরের মাঠে কাতালন ডার্বিতে এস্পানিয়লকে ৪-১ ব্যবধানে দুরমুশ করল হ্যান্স ফ্লিকের দল। জোড়া গোলে ম্যাচের নায়ক ফেরান তোরেস। বার্সার অপর দুই গোলদাতা লামিনে ইয়ামাল ও র্যাশফোর্ড। আর এস্পানিয়লের হয়ে লক্ষ্যভেদ করেন লোজানো। এই জয়ের সুবাদে শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা (৩১ ম্যাচে ৭৯ পয়েন্ট)। ইয়ামালরা জিতলেও শুক্রবার সান্তিয়াগো বার্নাব্যুতে জিরোনার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের শুরুতে ফেডেরিকো ভালভার্দের গোলে লিড নিয়েও তা ধরে রাখতে ব্যর্থ মাদ্রিদের ক্লাবটি। ৬২ মিনিটে জিরোনাকে সমতায় ফেরান টমাস লেমার। এই ড্রয়ের জেরে ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানেই থাকল রিয়াল মাদ্রিদ।