


তাঁরা দু’জনেই সুপারস্টার। একজন হৃতিক রোশন, অপরজন জুনিয়র এনটিআর। এই দুই তারকার সম্মুখসমর বড়পর্দায় দেখার জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। শুক্রবার মুক্তি পেল যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ‘ওয়ার ২’ ছবির ট্রেলার। ছবির দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্য তাক লাগিয়েছে। কখনও যুদ্ধবিধ্বস্ত রক্তাক্ত অবস্থায়, আবার কখনও অস্ত্র হাতে... অ্যাকশন অবতারে হৃতিক রোশন চমকপ্রদ। জুনিয়র এনটিআরের সঙ্গে তাঁর দ্বৈরথ যে পর্দায় দর্শককে মুগ্ধ করবে, তা বলাই বাহুল্য। তবে ট্রেলারে সবচেয়ে চমক দিয়েছেন কিয়ারা আদবানি। প্রথমবার অ্যাকশন অবতারে দেখা যাবে তাঁকে। হৃতিকের সঙ্গেও অ্যাকশন করেছেন তিনি। অভিনেতার সঙ্গে তাঁর রসায়ন নিয়েও চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়।