


মাদ্রিদ: চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ওঠার পথে একধাপ এগল বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াইয়ের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারাল জার্মান ক্লাবটি। বায়ার্নের গোলদাতা যথাক্রমে লুইস ডিয়াজ (৪১ মিনিট) ও হ্যারি কেন (৪৬ মিনিট)। ৭৪ মিনিটে রিয়ালের হয়ে ব্যবধান কমান কিলিয়ান এমবাপে। এই জয়ের সুবাদে টানা১৪ ম্যাচ অপরাজিত রইল বায়ার্ন। এর মধ্যে জয় ১৩টিতে। অ্যাওয়ে ম্যাচে এদিনের সাফল্য নিশ্চিতভাবেই সেমি-ফাইনালে ওঠার সম্ভাবনা বাড়িয়ে তুলল ভিনসেন্ট কোম্পানির প্রশিক্ষণাধীন বায়ার্নের। তবে রিয়াল সমর্থকদের পক্ষে এই পরাজয় হজম করা কঠিন। ভিনিসিয়াসরা দ্বিতীয়ার্ধে প্রচুর সুযোগ নষ্ট করলেন। শেষ আটের লড়াইয়ের প্রথম লেগে অন্য ম্যাচে আর্সেনাল ১-০ হারাল স্পোর্টিং লিসবনকে। সংযোজিত সময়ে জয়সূচক গোলটি কাই হ্যাভার্টের।