


শুভাশীষ ভাদুড়ী
বই তো পড়, টই পড় কি!
খই দিয়ে দই মাখলে, বাকি
ফই রইল পাতের পাশে,
সুগন্ধে তার বাতাস ভাসে।
হৈ-এর সাথে জড়িয়ে ফেলে
চৈ লাগাল দামাল ছেলে,
এমন ব্যাপার রকম সকম,
খেপা ট্যাপার বকর বকম।
ধরন টরন বাংলা ভাষায়
শুনলে লাগে আজব মশায়,
আজগুবি চাল ঈষৎ বাঁকা,
কতক ডাঁসা, কতক পাকা,
তবুও দেখ কেমন খাসা
—আ মরি বাংলা ভাষা।