


কলকাতা, ২৯ জুলাই: রাজ্য পালাবদলের পরে পাহাড় সহ উত্তরবঙ্গ উন্নয়নের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাহাড়ে বিজেপির জোট সঙ্গী বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা। বিধানসভা নির্বাচনে পাহাড়ে বিজেপির প্রচারের মূল দায়িত্বে ছিলেন বিরল গুরুং। আজ কলকাতায় বিমল গুরুং দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। এদিন কলকাতায় ময়দানের পিডব্লিউডি টেন্টে এই সৌজন্য সাক্ষাৎকারে ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সম্পাদক রোশন গিরিও। ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং।
সমাজ মাধ্যমে আজকের বৈঠক নিয়ে গুরুং জানান, দার্জিলিং তরাই ও ডুয়ার্স অঞ্চলের জনগণের কল্যাণ উন্নয়ন ও সমৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আজকের আলোচনা অত্যন্ত ইতিবাচক এবং অর্থবহ বলে তিনি ব্যাখ্যা করেছেন। এই অঞ্চলের মানুষের দীর্ঘমেয়াদী উন্নয়ন করাই সরকারের লক্ষ্য বলে জি এন এল এফ নেতা নিজের পোস্টে জানান। তাদের লক্ষ্য এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।