


ফের পর্দায় ফিরলেন বিপাশা বসু। তবে বড়ো পর্দা নয়। একটি নতুন ওয়েব সিরিজের শ্যুটিং শুরু করছেন অভিনেত্রী। হংসল মেহেতার পরিচালনায় এই সিরিজে বিপাশার সঙ্গে রয়েছেন সানি কৌশল ও বিশাল জেঠওয়া। প্রাইম ভিডিয়োর জন্য তৈরি হচ্ছে এই সিরিজ। এখনও নাম চূড়ান্ত হয়নি। অপরাধ আর দুর্নীতির আবর্তে ঘুরবে সিরিজের গল্প। এক ছোট্ট শহরকে ঘিরে কাহিনি। সেই শহর দেশের মাদক ব্যবসার অন্যতম কেন্দ্র হয়ে উঠবে। এমন পরিস্থিতিতে দুর্নীতির সঙ্গে আপস না করা এক পুলিশ আধিকারিকের ভূমিকায় দেখা যাবে সানি কৌশলকে। বিপাশা ও বিশালের চরিত্র সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানাননি নির্মাতারা। হংসল মেহেতার পরিচালনায় এই নতুন কাজ ঘিরে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে দর্শকমহলে।