প্রথম লুক প্রকাশ্যে, রক্তাক্ত রণবীর! চালাচ্ছেন গাড়ি
রণবীর কাপুরের আসন্ন লাভ অ্যান্ড ওয়ার ছবির প্রথম লুক প্রকাশিত হয়েছে। ছবিতে গুলিবিদ্ধ হাতে গাড়ি চালাচ্ছেন তিনি। বিস্তারিত পড়ুন।
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
গুলিবিদ্ধ হাত। তা নিয়েই গাড়ি চালাচ্ছেন রণবীর কাপুর। না, বাস্তবে নয়। এই ছবি তাঁর আসন্ন ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির। সঞ্জয়লীলা বনশালী পরিচালিত এই সিনেমায় অভিনেতার প্রথম লুক প্রকাশ্যে এল বৃহস্পতিবার। যা ঘিরে জোর চর্চা শুরু হয়েছে অনুরাগী মহলে।