


ময়নাগুড়িতে কুয়ো থেকে উদ্ধার হল নিখোঁজ বৃদ্ধের দেহ। মৃত ব্যক্তির নাম উকিল বসাক (৭৪)। শনিবার ঘটনাটি ঘটেছে আবাস্থলি এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, গত ১৮ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন বছর ৭৪ বয়সি ওই বৃদ্ধ। বিষয়টি থানায় জানানো হয়েছিল পরিবারের তরফে। তাঁর দৃষ্টিশক্তি অত্যন্ত ক্ষীণ ছিল বলে পরিবারের দাবি।