পশ্চিম এশিয়ায় উত্তেজনার কারণে ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলার টপকে গিয়েছে। একদিনে দাম বেড়েছে ২ ডলার। বিস্তারিত পড়ুন।
৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৪৪
পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনার জেরে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম হু হু করে বাড়ছে। বুধবার প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলার টপকে গিয়েছে। মাত্র একদিনে দাম বেড়েছে ২ ডলারের বেশি।