


নয়াদিল্লি: ২৯ মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অভিযান শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে যশপ্রীত বুমরাহর খেলা নিয়ে দেখা দিল অনিশ্চয়তা। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে। সেই ছবি প্রকাশ্যে আসতেই বুমবুমকে নিয়ে তৈরি হয় আশঙ্কা। তাহলে কি চোটের কবলে বুমরাহ? এই নিয়ে কোনও মন্তব্য করেননি তারকা পেসার। তাই ধোঁয়াশা ক্রিকেট মহলে। চিন্তিত মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনেও। জানা গিয়েছে, বুমরাহকে ছাড়াই নাইটদের বিরুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এদিকে, আইপিএল থেকে নাম তুলে নিলেন দিল্লি ক্যাপিটালসের বেন ডাকেট। তার জেরে কোটিপতি লিগ থেকে দু’বছরের জন্য নির্বাসিত হতে পারেন তিনি। অন্যদিকে, নাথান এলিসের পরিবর্ত হিসেবে অস্ট্রেলিয়ার স্পেনসার জনসনকে দলে নিল চেন্নাই সুপার কিংস। উল্লেখ্য, ক’দিন আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে পিএসএল থেকে সরে দাঁড়িয়েছিলেন স্পেনসার।