টোটোতে ধাক্কা মেরে নয়ানজুলিতে উল্টে গেল বাস, মহিলার মৃত্যু
কালনার নান্দাই এলাকায় টোটোতে ধাক্কা মেরে বাস উল্টে যায়। ৬১ বছরের মেহেরজান বিবির মৃত্যু হয়েছে। বিস্তারিত পড়ুন।
২৫ জুলাই, ২০২৬ ১৫:২৯
কালনা এসটিকেকে রোডের নান্দাই দুর্গাপুর এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে টোটোতে ধাক্কা মেরে নয়ানজুলিতে উল্টে যায়। মৃত্যু হয়েছে এক টোটোযাত্রীর। মৃতার নাম মেহেরজান বিবি (৬১)। বাড়ি নাদনঘাট থানার পারুলডাঙ্গা এলাকায়। বাসযাত্রীদের তেমন ক্ষতি হয়নি।