


ময়নাগুড়িতে এবার পুজোর বাজারে জনপ্রিয় সুরাট, ব্যাঙ্গালোরের কার্দানি জামদানি শাড়ি, চুড়িদার ও প্লাজো সেট। পাশাপাশি এবার ময়নাগুড়ি বাজারে ব্যাপক চাহিদা সালসা ও সারারা। এগুলি এসেছে কলকাতা থেকে। রবিবার ময়নাগুড়ি বাজারে ব্যাপক ভিড় লক্ষ করা যায়। ক্রেতারা নতুনত্ব পোশাক পেয়ে অত্যন্ত খুশি বলে জানিয়েছেন ।