


হায়দরাবাদ: হরমুজ প্রণালী আমেরিকার ভূখণ্ড। ম্যাপ প্রকাশ করে এমন দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার পালটা দিল তেহরানও। বুধবার ভারতের হায়দরাবাদে ইরানের দূতাবাস সমাজমাধ্যমে একটি পোস্ট করেছে। তাতে আমেরিকার মানচিত্রে ক্যালিফোর্নিয়াকে আলাদা রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। তার সঙ্গেই লেখা হয়েছে, ‘ইসলামিক রিপাবলিক অব ইরানের নতুন ভূখণ্ড।’ কিন্তু ক্যালিফোর্নিয়া কেন? ইরানি বংশোদ্ভুত মার্কিন নাগরিকদের বড়ো অংশই এই স্টেটে বসবাস করেন। বিশেষত লস অ্যাঞ্জেলস শহরেই তাঁদের সংখ্যা বেশি। ফলে ক্যালিফোর্নিয়ার সঙ্গে ইরানের পুরানো যোগাযোগকে উসকে দিতেই এমন পোস্ট বলে মনে করা হচ্ছে। তবে, ইরান সরকারিভাবে এই নিয়ে কোনো মন্তব্য করেনি।