


কলকাতা, ১৩ জুন: পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের অভিযানে ইডি। শনিবার সকালে কলকাতা ও শহরতলির মোট আটটি স্থানে একযোগে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এর মধ্যে আছে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের ভবানীপুর ও দক্ষিণেশ্বরের বাড়ির ঠিকানা। সূত্রের খবর, এদিন দক্ষিণেশ্বরে তাঁর ফ্ল্যাট থেকে টাকা ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন তদন্তকারীরা। এছাড়া হদিশ মিলেছে ছ’টি ব্যাংক অ্যাকাউন্টেরও।
এদিন মোট তিনটি গাড়িতে করে দক্ষিণেশ্বরে মদনের ফ্ল্যাটে হানা দেন ইডির আধিকারিকরা। দীর্ঘক্ষণ ধরে চলছে তল্লাশি। এছাড়া পুর নিয়োগ দুর্নীতির সূত্র ধরে সন্তোষপুর, বেলেঘাটা ও জোকাতে ইডির অভিযান চলে।