


• সম্প্রতি রথীন্দ্র মঞ্চে সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদের সহযোগিতায় আয়োজিত হল ‘প্রবাসী ভারতীয় সংগীত নৃত্য মহোৎসব ২০২৬’। উদ্বোধনে প্রদীপ প্রজ্জ্বলনে ছিলেন সংগীতা চাকী, মিতালি ভৌমিক, শুভাশিস বোস, অমিতা চট্টোপাধ্যায়, জয়া বিশ্বাস, সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদের অমিত দে। জয়া বিশ্বাস ও তাঁর শিষ্যদের পরিবেশনা মনোমুগ্ধকর। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল শিলিগুড়ির নৃত্য মালঞ্চ গ্রুপের নৃত্য পরিবেশনা। কুচিপুরিতে ঈপ্সিতা চক্রবর্তী, ওড়িশিতে দেবদত্ত লাহিড়ি, ভরতনাট্যমে শুভজিৎ দত্ত ও কত্থক পরিবেশনায় তৃষা পাল দাসের পরিবেশনা অত্যন্ত মনোগ্রাহী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সোনালী চট্টোপাধ্যায়।