


লন্ডন: ফুটবল জীবনে একাধিকবার তিনি ছিলেন প্রতিপক্ষ শিবিরে। তবে কোচ হিসাবে প্রথমবার চেলসির ডাগ-আউটে দাঁড়িয়ে জয়ের মুখ দেখলেন জাবি আলোন্সো। সোমবার প্রিমিয়ার লিগে মরশুমের প্রথম ম্যাচে ফুলহ্যামকে ৩-২ গোলে হারাল ‘দ্য ব্লুজ’। ম্যাচে বিজয়ী দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে হোয়াও পেড্রো, মরগ্যান রজার্স ও কোল পামার। ফুলহ্যামের দুই গোলদাতা জোশ কিং ও গনজালো গার্সিয়া। ম্যাচে জিতলেও ছেলেদের খেলায় খুব একটা সন্তুষ্ট নন আলোন্সো। বিশেষত রক্ষণের ভুলে দু’গোল হজম করতে হয় চেলসিকে। লিগ কাপের ম্যাচের আগে এই জায়গায় আরও উন্নতি চান তিনি।