


চেন্নাই: অবশেষে নতুন কোচের নাম ঘোষণা করল চেন্নাই সুপার কিংস। ভারতের প্রাক্তন তারকা পেসার জাহির খানের উপর ভরসা রাখল পাঁচবারের চ্যাম্পিয়নরা। স্টিফেন ফ্লেমিংয়ের স্থলাভিষিক্ত হবেন তিনি। জাহির অতীতে আইপিএলের বিভিন্ন দলের সঙ্গে কাজ করেছেন। কখনও মেন্টর হয়েছেন। কখনও আবার ডিরেক্টর অব ক্রিকেট। তবে হেড কোচ হিসেবে তাঁর এই দায়িত্ব পাওয়া সত্যিই বড় চমক। কারণ, স্টিফেন ফ্লেমিং দীর্ঘসময় কোচিং করিয়েছেন চেন্নাই সুপার কিংসকে। তাঁর সময়কালেই পাঁচবার খেতাবও জিতেছে চেন্নাই। কিন্তু ১৮ বছরের সম্পর্ক ছেদ করে নিউজিলান্ডের প্রাক্তন তারকা ব্যাটার নতুন চ্যালেঞ্জ নিয়ে ইংল্যান্ড টেস্ট দলের কোচ হয়েছেন। ফ্লেমিং ছাড়ার পর ক্রিকেট মহলে প্রশ্ন ছিল, তাহলে হলুদ জার্সিধারীদের হেডস্যার কে হবেন? ইয়ন মরগ্যান সহ একাধিক বিদেশির নাম শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত সবাইকে পিছনে ফেলে জাহির বসছেন হট সিটে। তিনি জানিয়েছেন, ‘এটা আমার কাছে বড় সম্মান। তেমনি বাড়তি দায়িত্ব। চেষ্টা করব, ফ্র্যাঞ্চাইজি মালিকদের আস্থার মর্যাদা দিতে।’