


• প্রখ্যাত নৃত্যগুরু কেলুচরণ মহাপাত্রের জন্ম শতবর্ষে কলকাতা ময়ূর ললিত ডান্স অ্যাকাডেমির বিশেষ বার্ষিক নৃত্যানুষ্ঠান। অনুষ্ঠানের সূচনা হয় কলকাতার ময়ূর ললিত ডান্স অ্যাকাডেমির শিল্পীদের পরিবেশনার মাধ্যমে। এরপর দেবমিত্রা সেনগুপ্তর একক পরিবেশনায় গীতগোবিন্দের পদ পরিবেশিত হয়। নৃত্যনাট্য ‘ষড়রিপু, ডান্স অফ দি ডিসায়ার্স’ উপভোগ করেন দর্শক। বিষয় ভাবনায় চিন্তাশ্রী দেবঘোষ, নাট্য কল্পনা শীর্ষা বন্দ্যোপাধ্যায়ের। ভাষ্য ও সংস্কৃত স্ত্রোত্র পাঠে অধ্যাপক সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। রোহিণী যাদব, অম্বিকা রায়, প্রজ্ঞা সেনের পরিবেশনায় দশাবতারের বর্ণনা অপূর্ব।