


নতুন ছবির জন্য চুক্তিবদ্ধ হলেন অভিনেতা দর্শিল সাফারি। মোহিত রায়না ও প্রিয়মণি অভিনীত রোমান্টিক ছবিতে কাজ করছেন দর্শিল। মুম্বই ও আমেরিকার দুই প্রযোজনা সংস্থা যৌথভাবে তৈরি করছে ছবিটি। শোনা যাচ্ছে, দুই দেশের নাগরিকের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে, তা কোন দিকে মোড়ে নেবে, এই ভাবনাকে কেন্দ্র করেই গল্প এগচ্ছে। দর্শিল ইতিমধ্যে ছবির শ্যুটিংও নাকি শুরু করেছেন। তাঁর চরিত্রটি ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘এই গল্পটা আমাকে ভাবিয়েছে। সে কারণে রাজি না হয়ে থাকতে পারিনি। এমন একটা ছবির অংশ হতে পেরে আমি গর্বিত।’ শীঘ্রই ছবিটি মুক্তি পাবে, জানিয়েছেন ‘তারে জমিন পর’ ছবির ঈশান।