


• রোমান্টিক-কমেডি ঘরানায় কাজ করবেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বেশ কয়েকদিন ধরেই এই চর্চা চলছে ইন্ডাস্ট্রিজুড়ে। এমনকী শোনা গিয়েছে, রণবীর কাপুরের সঙ্গে জুটি বাঁধছেন দীপিকা। এই গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন খোদ অভিনেত্রী। গুঞ্জনের পক্ষে ইতিবাচক সাড়া দিয়েছেন নায়িকা। সম্প্রতি ৪০ বছরে পা দিলেন নায়িকা। সেই উপলক্ষে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই ভবিষ্যতের সিনে পরিকল্পনা নিয়ে কথা বলেন দীপিকা। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ‘আপনাকে কবে আবার রোমান্টিক-কমেডি ঘরানায় কাজ করতে দেখা যাবে?’ জবাবে দীপিকা বলেন, ‘শীঘ্রই। আমি নিজেও এই ঘরানায় কাজ করতে আগ্রহী। দর্শক হিসেবে আপনারা যেমন এই ঘরানার ছবি দেখতে পছন্দ করেন, অভিনেতা হিসেবে আমারও ভালো লাগে কাজ করতে।’ এছাড়াও ওটিটিতে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেছেন দীপিকা।