


‘তেরে ইশক ম্যায়’ ছবিতে তাঁদের জুটি পছন্দ করেছিলেন দর্শক। তাঁরা অর্থাৎ অভিনেত্রী কৃতী শ্যানন ও ধনুষ। ফের তাঁরা জুটি বাঁধতে চলেছেন। এবার অন্য এক গল্পে। শোনা যাচ্ছে, পরিচালক আনন্দ এল রাইয়ের পরিচালনায় নতুন একটি ছবিতে কাজ করবেন কৃতী ও ধনুষ। ‘তেরে ইশক ম্যায়’ ছবির পরিচালনাও করেছিলেন আনন্দ। ফলে ত্রয়ীর এক ছবিতে কাজ করার সংবাদ, তা দর্শকমহলে আলাদা উন্মাদনা তৈরি করেছে। সূত্রের খবর, ইতিমধ্যে চিত্রনাট্য প্রায় শেষের পথে। সবকিছু ঠিক থাকলে জুন বা জুলাই মাসে শ্যুটিং শুরু হতে পারে। গল্প কেমন? জানা গিয়েছে, এবারও প্রেমের গল্পেই কাজ করবেন কৃতী ও ধনুষ। ‘তেরে ইশক ম্যায়’ ছবিতে তাঁদের অসমাপ্ত প্রেম কাহিনি চোখ ভিজিয়েছে দর্শকেরও, এবারও কি তেমন কোনো গল্পই বুনছেন পরিচালক? জানা যাবে ছবির ঘোষণার পরেই।