


রাঁচি: মহেন্দ্র সিং ধোনির মোটরবাইক প্রেম নিয়ে মোটামুটি সবাই অবগত। এবার তাতেই বিপত্তিতে প্রাক্তন অধিনায়ক। ট্রাফিক নিয়ম ভেঙে জরিমানার কবলে পড়েছেন মাহি। অতিরিক্ত গতিতে মোটরবাইক চালানোয় অনলাইনে ১০০০ টাকা জরিমানা হয়েছে তাঁর। এই ঘটনা প্রকাশ্যে আসার পর অনেকেই ঝাড়খণ্ড পুলিশের প্রশংসা করছে। ট্রাফিক আইনে ধোনিকেও রেয়াত করেননি তাঁরা।